মালদা

নজর কারা প্রতিযোগিতার মধ্যে দিয়ে শেষ হল ৪ দিন ধরে চলা ঐতিহ্যবাহী গম্ভীরা

চারদিন ধরে চলে আসা ঐতিহ্যবাহী গম্ভীরার শেষ দিন ছিল সোমবার। প্রায় ১০০ বছর ধরে এই গম্ভীরা অনুষ্ঠিত হয়ে আসছে পুরাতন মালদায়। এদিন পৌরসভার পক্ষ থেকে একটি ছদ্মবেশী সাজো প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিন এই ছদ্মবেশী সাজো প্রতিযোগিতায় ছোট থেকে বড় প্রায় ১০০ জন প্রতিযোগী অংশ গ্রহণ করে। উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্ত্তিক ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন গ্মভীরা শিল্পী সহ অন্যান্যরা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী প্রত্যেকটি প্রতিযোগী কিছু না কিছু সামাজিক বার্তা তুলে ধরেন নিজেদের ছদ্মবেশের মাধ্যমে। কেউ ডেঙ্গি মশার সাজে, কেউ দেব দেবীর সাজে, কেউ বা আবার রাক্ষস সেজে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। এদিন এই প্রতিযোগিতা দেখতে প্রচুর মানুষের ঢল নামে ওই মাঠে।